DailyTaskBD নির্দেশাবলী

সাধারণ নির্দেশাবলী

১। লগইন করতে এইখানে ক্লিক করুন

২। আপনি যদি সদস্য না হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে Sign up অথবা Registration বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করতে এইখানে ক্লিক করুন

৩। রেজিস্ট্রেশন করার পরে লগইন করে তথ্য প্রদান করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন।

৪। কৃষি কর্মকর্তাগণ সংশ্লিষ্ট উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণের অনুমোদন তথ্য প্রদান, সম্পাদন ও মুছে ফেলতে পারবেন। ভর্তুকি মূল্যের যন্ত্রপাতির সকল তথ্য আপডেট ও সংরক্ষণ করতে পারবেন।

৫। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ প্রণোদনা, পুনর্বাসন, প্রশিক্ষণ, প্রদর্শনী ইত্যাদির তথ্য প্রদান, সম্পাদন ও মুছে ফেলতে পারবেন।

৬। সার ডিলারগণ সারের বরাদ্দ উত্তোলন, বিক্রয়, মজুদ ইত্যাদির তথ্য প্রদান, সম্পাদন ও মুছে ফেলতে পারবেন।

৭। একজন সদস্য কেবল নিজের প্রদানকৃত তথ্য পরিবর্তন ও মুছে ফেলতে পারবেন।

৮। একজন উপজেলা লেভেলের সদস্য কেবল নিজের উপজেলার কৃষক তথ্য দেখতে পারবেন। অনুরূপভাবে জেলা পর্যায়ের কর্মকর্তাগণ সংশ্লিষ্ট জেলা, অঞ্চল পর্যায়ের কর্মকর্তাগণ অঞ্চলের তথ্য দেখতে পারবেন।

৯। কৃষক তথ্যসমূহ Excel ফাইল ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।

১০। প্রণোদনার কৃষক তথ্য ফসল অনুযায়ী ডাউনলোড করতে পারবেন।

১১। প্রদর্শনীর তথ্যসমূহ প্রকল্প অনুযায়ী ডাউনলোড করতে পারবেন।

১২। প্রশিক্ষণের তথ্যসমূহ প্রকল্প অনুযায়ী ডাউনলোড করতে পারবেন।

১৩। কৃষি অফিসারের ভেরিফিকেশনের জন্য 01770007177 নাম্বারে কল করুন। কৃষি অফিসার অন্যান্যদের অনুমোদন (Approval) করবেন।